ADAB – Association of Development Agencies in Bangladesh

Rest in Peace - ডা. জাফরুল্লাহ চৌধুরী

ডা. জাফরুল্লাহ চৌধুরী
বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্র ও গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জাতীয় ঔষধ নীতির রূপকার ও এডাব-এর সাবেক চেয়ারপারসন (১৯৮৯-৯১) ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত এবং এডাব পরিবারের সবাই তাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি পাসপোর্ট ছিঁড়ে ফেলে মুক্তিযুদ্ধে যোগদান করেন ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ভারতের ত্রিপুরায় বাংলাদেশ ফিল্ড হাসপাতাল গড়ে তোলায় বিশেষ ভূমিকা ছিল তার। স্বাস্থ্যসেবা, নারীপ্রগতি, গ্রামমুখী পেশাদারি বিকাশের নায়ক ও বিকল্প ধারার স্বাস্থ্য আন্দোলনের সমর্থক ও সংগঠক হিসাবে সর্বদা নাগরিক অধিকার আন্দোলনে সোচ্চার ছিলেন। জাতীয় ওষুধনীতি প্রণয়ন ও বাস্তবায়নে তাঁর উদ্যোগ, সমাজভিত্তিক জাতীয় স্বাস্থ্যনীতির রূপরেখা হাজির করা তাঁর দেশপ্রেমিক অবদানের একেকটি মাইলফলক। জাতীয় দুর্যোগ ও রাজনৈতিক সংকটে তিনি সর্বদাই নির্ভীক থেকে সত্য বলে গেছেন, প্রতিবাদী হয়েছেন, পথ দেখিয়েছেন। কী সততায়, কী নির্লোভ জীবনযাপনে, কী চরিত্রের সাহসিকতায় এবং কী দুস্থদের প্রতি পিতৃসুলভ ভালোবাসায়; জাফরুল্লাহ চৌধুরী এমন এক মনুষ্যপ্রতিমা, যা আজকের যুগে বিরল। তাঁর কাছে আমাদের ঋণ আছে ও থাকবে।
আমরা এডাব-এর সকল সদস্য সংগঠনের পক্ষ থেকে মহান আল্লাহ তা’আলার কাছে মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অভিনন্দন ও শুভকামনা

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দীর্ঘ প্রতীক্ষার পর এডাব সদস্যদের দীর্ঘ দিনের চাওয়া, এডাব এর একটি নিজস্ব স্থায়ী অফিস এর স্বপ্ন এবার পুরণ হতে চলেছে। অবশেষে এডাব এর বর্তমান অফিসের কাছাকাছি মোহাম্মদপুরস্থ শেখেরটেক ২ নং রোড এর শ্যমলী হাউজিং এ ১৯ কাঠার জমির উপর শেয়ার ভিত্তিতে নির্মিতব্য ভবনের দ্বিতীয় তলার তিনটি ফ্লাট (মোট ৪৬৫০ স্কয়ার ফুট) পার্কিং সহ এডাব এর নামে বুকিং দেয়া হয়েছে।

এখন বাকী কাজ আমাদের সবার সহযোগিতার উপর নির্ভর করছে। এডাব স্থায়ী অফিস নির্মাণে সবার অংশদারীত্ব নিশ্চিত হউক।

This will close in 90 seconds

Scroll to Top