“দ্বন্দ সংবেদনশীলতা ও দ্বন্দ রূপান্তর” বিষয়ক কর্মশালা
- ADAB
- August 19, 2026
- 12:12 pm
- No Comments
গত ১৬-১৯ জুন, ২০২৬ আগস্ট ঢাকার আদাবরের পদক্ষেপ ট্রেনিং সেন্টারে ০৪ দিনব্যাপী “দ্বন্দ সংবেদনশীলতা ও দ্বন্দ রূপান্তর” শীর্ষক কর্মশালাটি এডাব সদস্য সংস্থার দক্ষতা উন্নয়নে আয়োজন করা হয়।
সংঘাতের কারণ, প্রভাব ও গতিপ্রকৃতি অনুধাবন এবং সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে ঢাকায় ‘কনফ্লিক্ট সেনসিটিভিটি অ্যান্ড কনফ্লিক্ট ট্রান্সফরমেশন’ বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন এডাব-এর নির্বাহী পরিচালক এ কে এম জসীম উদ্দিন,
পরিচালক (কর্মসূচি) কাউসার আলম মুন্সী, এডাব ঢাকা মহানগরের সদস্য সচিব মাহবুব আলম ফিরোজ, মালেয়া ফাউন্ডেশনের প্রতিনিধি বাবলু চাকমা, এডাব মানিকগঞ্জ শাখার সদস্য সচিব ও স্টেপসের নির্বাহী পরিচালক সঞ্জয় কুমার দাস এবং এডাব ঢাকা মহানগরের নির্বাহী সদস্য হুমায়ূন কবীর মুজিব।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মালেয়া ফাউন্ডেশনের প্রতিনিধি বাবলু চাকমা, উত্তরা ত্রিপুরা, লিসা চাকমা এবং এডাব-এর সমাপিকা হালদার, তাহমিনা বাশার নাজনীন। প্রশিক্ষণে সংঘাতের সংবেদনশীলতা, সংঘাতের বিভিন্ন কারণ ও প্রভাব, সংঘাত নিরসন এবং সংঘাতকে ইতিবাচক পরিবর্তনে রূপান্তরের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন করা হয়।
প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এডাব ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী নুরুল আমিন স্বপন।

চার দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিন ১৯ আগস্ট সমাপনী বক্তব্য দেন এডাবের নির্বাহী পরিচালক এ কে এম জসীম উদ্দিন। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবিলা এবং শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।