ADAB – Association of Development Agencies in Bangladesh

পাবনায় “সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোড়দারকরণ” শীর্ষক সেমিনার

GO-NGO-Coordination-Seminar-at-Pabna
এডাব পাবনা জেলা শাখার উদ্যোগে ‘সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোড়দারকরণ’ শীর্ষক সেমিনার গত ১০ মে, ২০২৩, পাবনা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এডাব পাবনা জেলা নির্বাহী কমিটির সভাপতি, জনাব মনজেদ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন, চেয়ারম্যান, জেলা পরিষদ, পাবনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জর্জকোটের সহকারী জজ্ জনাব পারুল আক্তার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব রাশেদুল কবীর, জেলা যুব ধিদপ্তরের উপ-পরিচালক জনাব স্বপন কুমার কর্মকার, পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এ. এম. রফিক উল্লাহ, এডাব কর্মসূচী পরিচালক জনাব কাউসার আলম কনক।
GO-NGO-Coordination-Seminar-at-Pabna-2
উক্ত মতবিনিময় সভা বিশেষ অতিথিবৃন্দগন সরকার ও বেসকারি সংস্থা (এনজিও) সমূহের পারস্পারিক যোগাযোগের মাধ্যমে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন এডাব পাবনা জেলার সদস্য সচিব, জনাব আনিসুর রহমান। সেমিনারে আরো উপস্থিত ছিলেন এডাব পাবনা জেলার সদস্য সংস্থার প্রতিনিধিবৃন্দ, সংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অভিনন্দন ও শুভকামনা

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দীর্ঘ প্রতীক্ষার পর এডাব সদস্যদের দীর্ঘ দিনের চাওয়া, এডাব এর একটি নিজস্ব স্থায়ী অফিস এর স্বপ্ন এবার পুরণ হতে চলেছে। অবশেষে এডাব এর বর্তমান অফিসের কাছাকাছি মোহাম্মদপুরস্থ শেখেরটেক ২ নং রোড এর শ্যমলী হাউজিং এ ১৯ কাঠার জমির উপর শেয়ার ভিত্তিতে নির্মিতব্য ভবনের দ্বিতীয় তলার তিনটি ফ্লাট (মোট ৪৬৫০ স্কয়ার ফুট) পার্কিং সহ এডাব এর নামে বুকিং দেয়া হয়েছে।

এখন বাকী কাজ আমাদের সবার সহযোগিতার উপর নির্ভর করছে। এডাব স্থায়ী অফিস নির্মাণে সবার অংশদারীত্ব নিশ্চিত হউক।

This will close in 90 seconds

Scroll to Top