ADAB – Association of Development Agencies in Bangladesh

এডাব এর নেতৃবৃন্দের সাথে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক-এর মতবিনিময়

এডাব নেতৃবৃন্দের এনজিও বিষয়ক ব্যুরোর নব-নিযুক্ত মহাপরিচালক মোঃ সাইদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত
অদ্য এডাব নেতৃবৃন্দ এনজিও বিষয়ক ব্যুরোর নব-নিযুক্ত মহাপরিচালক মোঃ সাইদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে সরকারি-বেসরকারি সমন্বয় বৃদ্ধি; জিএনসিসি পূণঃ কার্যকরী করা; এনজিও বিষয়ক ব্যুরো, এমআরএ ও সমাজসেবা অধিদপ্তর এর মধ্যে সমন্বয় জোড়দারকরণ, বৈদেশিক সহায়তা বৃদ্ধিতে এনজিওএবি’র উদ্যোগগ্রহণ, বৈদশিক সাহায্য করমুক্তি অনুমোদনের বিষয়ে এনবিআর এর সাম্প্রতিক নির্দেশনা, এডাব ও এনজিও বিষয়ক ব্যুরো কিভাবে একসাথে কাজ করতে পারে ইত্যাদি বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।
আলোচনা শেষে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক আলোচিত সকল বিষয়ে তার দপ্তর হতে সর্বাত্মক সহযোগীতা ও উদ্যোগ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অভিনন্দন ও শুভকামনা

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দীর্ঘ প্রতীক্ষার পর এডাব সদস্যদের দীর্ঘ দিনের চাওয়া, এডাব এর একটি নিজস্ব স্থায়ী অফিস এর স্বপ্ন এবার পুরণ হতে চলেছে। অবশেষে এডাব এর বর্তমান অফিসের কাছাকাছি মোহাম্মদপুরস্থ শেখেরটেক ২ নং রোড এর শ্যমলী হাউজিং এ ১৯ কাঠার জমির উপর শেয়ার ভিত্তিতে নির্মিতব্য ভবনের দ্বিতীয় তলার তিনটি ফ্লাট (মোট ৪৬৫০ স্কয়ার ফুট) পার্কিং সহ এডাব এর নামে বুকিং দেয়া হয়েছে।

এখন বাকী কাজ আমাদের সবার সহযোগিতার উপর নির্ভর করছে। এডাব স্থায়ী অফিস নির্মাণে সবার অংশদারীত্ব নিশ্চিত হউক।

This will close in 90 seconds

Scroll to Top