ADAB – Association of Development Agencies in Bangladesh

ভোলায় “সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোড়দারকরণ” শীর্ষক সেমিনার

GO-NGO-Coordination-Seminar-at-Bhola
এডাব ভোলা জেলা শাখার উদ্যোগে ‘সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোড়দারকরণ’ শীর্ষক সেমিনার গত ০৭ মে, ২০২৩, উপজেলা সমাজ সেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এডাব ভোলা জেলা নির্বাহী কমিটির সভাপতি জনাব আক্তার হোসেন লিটনের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ভোলা।
GO-NGO-Coordination-Seminar-at-Bhola

“বাংলাদেশের যত সমস্যা আছে তা সমাধানের উপায় এসডিজির মধ্যে আছে”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম, উপ-পরিচালক সমাজ সেবা অধিদপ্তর, ভোলা। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন এডাব ভোলা জেলা কমিটির সদস্য সচিব মোঃ মোর্তুজা খালেদ। আরও উপস্থিত ছিলেন এডাব ভোলা জেলার সদস্য সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নারীনেত্রী, শিক্ষক, উন্নয়নকর্মী, সমাজকর্মী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অভিনন্দন ও শুভকামনা

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দীর্ঘ প্রতীক্ষার পর এডাব সদস্যদের দীর্ঘ দিনের চাওয়া, এডাব এর একটি নিজস্ব স্থায়ী অফিস এর স্বপ্ন এবার পুরণ হতে চলেছে। অবশেষে এডাব এর বর্তমান অফিসের কাছাকাছি মোহাম্মদপুরস্থ শেখেরটেক ২ নং রোড এর শ্যমলী হাউজিং এ ১৯ কাঠার জমির উপর শেয়ার ভিত্তিতে নির্মিতব্য ভবনের দ্বিতীয় তলার তিনটি ফ্লাট (মোট ৪৬৫০ স্কয়ার ফুট) পার্কিং সহ এডাব এর নামে বুকিং দেয়া হয়েছে।

এখন বাকী কাজ আমাদের সবার সহযোগিতার উপর নির্ভর করছে। এডাব স্থায়ী অফিস নির্মাণে সবার অংশদারীত্ব নিশ্চিত হউক।

This will close in 90 seconds

Scroll to Top