ADAB – Association of Development Agencies in Bangladesh

নওগাঁয় সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার

Equal_Citizenship_Seminar_at_Naogaon
এডাব নওগাঁ জেলা শাখার আয়োজনে, গত ২৩ মে, ২০২৩, জননী এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মিলনায়তনে সম-নাগরিকত্ব শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব রফিকুল ইসলাম, সহকারী ভূমি কমিশনার, নওগাঁ সদর উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব সাইদুর রহমান, উপজেলা সমাজসবা অফিসার, নওগাঁ, জনাব মাহমুদ আকতার, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, নওগাঁ।
সেমিনারের সভাপতিত্ব করেন এডাব নওগাঁ জেলা শাখার সভাপতি জনাব আশরাফুন নাহার। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন, জনাব আকরামুল ইসলাম, সদস্য সচিব, এডাব নওগাঁ জেলা শাখা। এছাড়াও উক্ত সেমিনারে এডাব নওগাঁ জেলার সদস্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, ভিক্ষুক, স্থানীয় জন প্রতিনিধিবৃন্দ, গনমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় সকলে সম-নাগরিকত্বের ক্ষেত্রে আমাদের প্রত্যেককে যে যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান এবং আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন করতে হবে ও কোন বৈষম্য না করার ব্যপারে মতামত ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অভিনন্দন ও শুভকামনা

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দীর্ঘ প্রতীক্ষার পর এডাব সদস্যদের দীর্ঘ দিনের চাওয়া, এডাব এর একটি নিজস্ব স্থায়ী অফিস এর স্বপ্ন এবার পুরণ হতে চলেছে। অবশেষে এডাব এর বর্তমান অফিসের কাছাকাছি মোহাম্মদপুরস্থ শেখেরটেক ২ নং রোড এর শ্যমলী হাউজিং এ ১৯ কাঠার জমির উপর শেয়ার ভিত্তিতে নির্মিতব্য ভবনের দ্বিতীয় তলার তিনটি ফ্লাট (মোট ৪৬৫০ স্কয়ার ফুট) পার্কিং সহ এডাব এর নামে বুকিং দেয়া হয়েছে।

এখন বাকী কাজ আমাদের সবার সহযোগিতার উপর নির্ভর করছে। এডাব স্থায়ী অফিস নির্মাণে সবার অংশদারীত্ব নিশ্চিত হউক।

This will close in 90 seconds

Scroll to Top