ADAB – Association of Development Agencies in Bangladesh

“দ্বন্দ সংবেদনশীলতা ও দ্বন্দ রূপান্তর” বিষয়ক কর্মশালা

Workshop on Conflict Sensitivity and Conflict Transformation (CSCT) ‍at Dhamrai, Dhaka
গত ১৯-২২ জুন, ২০২৩ কালামপুর, ধামরাইস্থ সজাগ ট্রেনিং সেন্টারে ০৪ দিনব্যাপী “দ্বন্দ সংবেদনশীলতা ও দ্বন্দ রূপান্তর” শীর্ষক কর্মশালাটি এডাব সদস্য সংস্থার দক্ষতা উন্নয়নে আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকে ০৭ জন নারীসহ মোট ২৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এডাব চেয়ারপারসন জনাব আব্দুল মতিন।
কর্মশালার বিষয়বস্তুর উপর ধারণা প্রদান করেন এডাব পরিচালক জনাব একেএম জসীম উদ্দিন।
Workshop on Conflict Sensitivity and Conflict Transformation (CSCT) ‍at Dhamrai, Dhaka
স্বাগত বক্তব্য প্রদান করেন এডাব জামালপুর জেলা শাখার সভাপতি জনাব মোঃ এনামুল হক। সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব কার্যনির্বাহী পরিষদ সদস্য জনাব মোঃ ইয়াকুব হোসেন।
Workshop on Conflict Sensitivity and Conflict Transformation (CSCT) ‍at Dhamrai, Dhaka.
আরও বক্তব্য রাখেন এডাব জামালপুর জেলা শাখার সভাপতি জনাব মোঃ এনামুল হক, এডাব ময়মনসিংহ জেলা শাখার সভাপতি জনাব খন্দকার ফারুক আহমেদ। কর্মশালা পরিচালনা করেন জনাব দিপাজ্জল খিসা এবং এডাব কর্মসূচি পরিচালক জনাব কাউসার আলম কনক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অভিনন্দন ও শুভকামনা

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দীর্ঘ প্রতীক্ষার পর এডাব সদস্যদের দীর্ঘ দিনের চাওয়া, এডাব এর একটি নিজস্ব স্থায়ী অফিস এর স্বপ্ন এবার পুরণ হতে চলেছে। অবশেষে এডাব এর বর্তমান অফিসের কাছাকাছি মোহাম্মদপুরস্থ শেখেরটেক ২ নং রোড এর শ্যমলী হাউজিং এ ১৯ কাঠার জমির উপর শেয়ার ভিত্তিতে নির্মিতব্য ভবনের দ্বিতীয় তলার তিনটি ফ্লাট (মোট ৪৬৫০ স্কয়ার ফুট) পার্কিং সহ এডাব এর নামে বুকিং দেয়া হয়েছে।

এখন বাকী কাজ আমাদের সবার সহযোগিতার উপর নির্ভর করছে। এডাব স্থায়ী অফিস নির্মাণে সবার অংশদারীত্ব নিশ্চিত হউক।

This will close in 90 seconds

Scroll to Top