ADAB – Association of Development Agencies in Bangladesh

এডাব-এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এডাব-এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা
২৫ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) এর ৪৫-তম বার্ষিক সাধারণ সভা ঢাকার মিরপুরস্থ হীড বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এডাব চেয়ারপারসন জনাব আনোয়ার হোসেন। বার্ষিক সাধারণ সভায় সারা দেশ থেকে প্রায় দুই শতাধিক সদস্য সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এডাব-এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা ২
সভার শুরুতে এডাব-এর চেয়ারপারসন স্বাগত বক্তব্য প্রদান করেন। সভায় বিগত ৪৪-তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী বার্ষিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, অডিটর নিয়োগ, পরবর্তী অর্থ বছরের (জুলাই ২০২৫-জুন, ২০২৬) বাজেট ও কর্ম পরিকল্পনা সকলের সামনে উপস্থাপন ও অনুমোদনের জন্য পেশ করা হয়। এডাব এর সদস্যদের সহযোগিতায় নিজস্ব স্থায়ী অবকাঠামো তৈরীর সিদ্ধান্ত গৃহীত হয়।
এডাব-এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা ৩
সভায় বিগত এক বছরে সরকারের সাথে এডভোকেসির ফলে অর্জিত উল্লেখযোগ্য ফলাফল তুলে ধরা হয়, তার মধে, এনজিওদের পার্টনারশিপে এনজিওব্যুরোর রেজিস্ট্রেশনের কতিপয় বাধ্যবাধকতা উঠিয়ে নেয়া, ২০ দিনের মধ্যে প্রত্যয়নপত্র প্রাপ্তি, কমিটি’র সদস্যদের রাজনৈতিক পরিচয় ঘোষণার নীতি উঠিয়ে নেওয়া, কারণ দর্শানো ছাড়া অর্থছাড় রহিত করা যাবে না-এই পরিবর্তন সম্বলিত এনজিওব্যুরোর পরিপত্র ঘোষণা উল্লেখযোগ্য। পাশাপাশি, এনজিওদের অডিট ফি কমানো, কার্যক্রম করতে ইতিবাচক পরিবেশ আনয়নে পিকেএসএফ, এম আরএ, এনজিওব্যুরো, সরকার ও দাতা সংস্থার সাথে আরও এডভোকেসি, লবিং করার উপর জোর দেওয়া হয়।
এডাব-এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা ৪
এছাড়া, বড় এনজিও ছোট এনজিওকে সাথে নিয়ে কাজ করা; সিএসআর ফান্ড পেতে সরকারের সাথে লবিং সহ বিভিন্ন ব্যাংক শিল্প প্রতিষ্ঠানের সাথে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে দেন দরবার করা, এআই এর ব্যবহারকে শক্তিশালী করা; প্লাস্টিক বর্জন, মাদক, ডেঙ্গু, জলবায়ু পরিবর্তন সহ জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করা। সভায় উপস্থিত সদস্যগণ পরিবর্তীত পরিস্থিতি বিবেচনায় সার্বিক উন্নয়ন কৌশল নির্ধারণ করে স্থানীয়-কেন্দ্রীয় সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এডাব-এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা ৫
প্রোগ্রামের কিছু মিডিয়া কভারেজ:

Leave a Comment

Logged in as ADAB. Edit your profile. Log out? Required fields are marked *

অভিনন্দন ও শুভকামনা

এডাব-এর নিজস্ব স্থায়ী অফিস এর উদ্বোধনী ও দোয়ার অনুষ্ঠান।

বি.দ্র. ইতিমধ্যেই মোহাম্মদপুরস্থ শেখেরটেক ২ নং রোড এর শ্যমলী হাউজিং এ ১৯ কাঠার জমির উপর শেয়ার ভিত্তিতে নির্মিতব্য ভবনের দ্বিতীয় তলার তিনটি ফ্লাট (মোট ৪৬৫০ স্কয়ার ফুট) পার্কিং সহ এডাব এর অফিসের জন্য জমির রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে।

এখন বাকী কাজ আমাদের সবার সহযোগিতার উপর নির্ভর করছে। এডাব স্থায়ী অফিস নির্মাণে সবার অংশদারীত্ব নিশ্চিত হউক।

এডাব-এর নিজস্ব স্থায়ী অফিস এর উদ্বোধনী ও দোয়ার অনুষ্ঠান।

This will close in 90 seconds

Scroll to Top