এডাব-এর ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- ADAB
- November 14, 2026
- 4:36 pm
- No Comments
১৪ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী সংগঠন এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) এর ৪৬-তম বার্ষিক সাধারণ সভা ঢাকার মিরপুরস্থ হীড বাংলাদেশ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এডাব চেয়ারপারসন জনাব আনোয়ার হোসেন।
স্বাগত বক্তব্যে এডাব-এর চেয়ারপারসন দেশের উন্নয়নে মাদক, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, নারী নির্যাতন, বাল্যবিবাহ সহ বিভিন্ন সমস্যা মোকাবেলা ও দুর্নীতি প্রশমন করার উপর জোর দেন। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, সরকার ও এনজিও একসাথে কাজ করলে দেশের উন্নয়ন করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিগত ৪৫-তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী বার্ষিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, অডিটর নিয়োগ, পরবর্তী অর্থ বছরের (জুলাই ২০২৬-জুন, ২০২৭) বাজেট ও কর্ম পরিকল্পনা সকলের সামনে উপস্থাপন, মতামত গ্রহণ ও অনুমোদন নেওয়া হয় এছাড়া এডাব এর নিজস্ব স্থায়ী অফিস তৈরীর চলমান উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করা হয়।
উন্মুক্ত আলোচনায় উপস্থিত সদস্যগণ, এডাব এর বিভাগ ওয়ারী সম্মেলন আয়োজন, বড় এনজিওর সহায়তায় ছোট এনজিওদের টিকিয়ে রাখা, সিএসআর ফান্ড পেতে এডাবের উদ্যোগ গ্রহণ; প্রশিক্ষণ কার্যক্রম সহ এডাব এর দৃশ্যমান কার্যক্রম বাড়ানো; জলবায়ূ পরিবর্তন, ওয়াশ, মাদক ও অনলাইন জুয়া নিরোধ, যৌন সহিংসতা ও বাল্য বিবাহ, সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলা ইত্যাদি বিষয়ে এডাব এর উদ্যোগ গ্রহণ; এনজিওর কাজের স্বীকৃতি পাওয়া, ফান্ড প্রাপ্তি, এমআরএ লাইসেন্স প্রাপ্তি, ট্যাক্স ভ্যাট মওকুফ সহ, বিভিন্ন ইস্যুতে এনজিও ব্যুরো, এমআরএ, সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কার্যকর যোগাযোগ, এডভোকেসি, লবিং কার্যক্রম জোরদার করার উপর জোর দেন।
বক্তারা প্রধানমন্ত্রীর সাথে এনজিওদের একটি সম্মেলন আয়োজনের উপর গুরুত্বারোপ করেন। বার্ষিক সাধারণ সভায় সারা দেশ থেকে প্রায় দুই শতাধিক সদস্য সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন।
প্রোগ্রামের কিছু মিডিয়া কভারেজ: