ADAB – Association of Development Agencies in Bangladesh

রংপুরে “সুশাসন প্রতিষ্ঠায় বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের ভূমিকা” শীর্ষক সেমিনার

Good-Governance-Seminar-at-Rangpur
এডাব রংপুর জেলা শাখার উদ্যোগে গত ৩০ মে, ২০২৩, রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে “সুশাসন প্রতিষ্ঠায় বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এডাব রংপুর জেলা শাখার সদস্য সচিব জনাব আহসান হাবিবের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ নুর নাহার বেগম, উপজেলা নির্বাহী অফিসার, সদর রংপুর।
Good-Governance-Seminar-at-Rangpur-2
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব শিখা রানী রায়, উপজেলা সমাজ সেবা অফিসার, সদর রংপুর সহ বিভিন্ন সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সু-শীল সমাজের প্রতিনিধিবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন। সকলেই বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহে সুশাসন চর্চার প্রতি গুরুত্বারোপ করেন।
সেমিনারের মূল বিষয়বস্তু মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন, জনাব এস.এম.আনিছুর রহমান, বিভাগীয় সমন্বয়কারী, এডাব রংপুর। মূল বিষয়বস্তু উপস্থাপনের পর মুক্ত আলোচনায় সেমিনারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অভিনন্দন ও শুভকামনা

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দীর্ঘ প্রতীক্ষার পর এডাব সদস্যদের দীর্ঘ দিনের চাওয়া, এডাব এর একটি নিজস্ব স্থায়ী অফিস এর স্বপ্ন এবার পুরণ হতে চলেছে। অবশেষে এডাব এর বর্তমান অফিসের কাছাকাছি মোহাম্মদপুরস্থ শেখেরটেক ২ নং রোড এর শ্যমলী হাউজিং এ ১৯ কাঠার জমির উপর শেয়ার ভিত্তিতে নির্মিতব্য ভবনের দ্বিতীয় তলার তিনটি ফ্লাট (মোট ৪৬৫০ স্কয়ার ফুট) পার্কিং সহ এডাব এর নামে বুকিং দেয়া হয়েছে।

এখন বাকী কাজ আমাদের সবার সহযোগিতার উপর নির্ভর করছে। এডাব স্থায়ী অফিস নির্মাণে সবার অংশদারীত্ব নিশ্চিত হউক।

This will close in 90 seconds

Scroll to Top