ADAB – Association of Development Agencies in Bangladesh

নেত্রকোনায় ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভা

নেত্রকোনায়-‘নারীর-প্রতি-সহিংসতা-প্রতিরোধ’-বিষয়ক-মতবিনিময়-সভা
গত ২৯ মে রাজুরবাজার কলেজিয়েট স্কুল হল রুম, সদর নেত্রকোনায় ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান। তিনি বলেন, সম্প্রতি নেত্রকোনায় একজন স্কুলছাত্রীকে খুন করা হয়েছে। আমরা তার প্রতিবাদ জানাই। নারীর প্রতি সহিংসতাকারীদের কোন ভাবেই ছাড় নয়, তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদেরকে কোনভাবে আশ্রয় প্রশ্রয় দেয়া যাবেনা।
নেত্রকোনায়-‘নারীর-প্রতি-সহিংসতা-প্রতিরোধ’-বিষয়ক-মতবিনিময়-সভা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ লুৎফুল হক, অফিসার ইনচার্জ নেত্রকোনা মডেল থানা, জনাব ফেরদৌসী হক, কাউন্সিলর (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড), নেত্রকোনা পৌরসভা। উল্লেখিত বিষয়ের উপর আলোচনা করেন রাজুরবাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জনাব মোঃ গোলাম মোস্তফা। সভায় সভাপতিত্ব করেন এডাব নেত্রকোনা জেলা শাখার সভাপতি ও সেরার নির্বাহী পরিচালক জনাব এস এম মজিবুর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অভিনন্দন ও শুভকামনা

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দীর্ঘ প্রতীক্ষার পর এডাব সদস্যদের দীর্ঘ দিনের চাওয়া, এডাব এর একটি নিজস্ব স্থায়ী অফিস এর স্বপ্ন এবার পুরণ হতে চলেছে। অবশেষে এডাব এর বর্তমান অফিসের কাছাকাছি মোহাম্মদপুরস্থ শেখেরটেক ২ নং রোড এর শ্যমলী হাউজিং এ ১৯ কাঠার জমির উপর শেয়ার ভিত্তিতে নির্মিতব্য ভবনের দ্বিতীয় তলার তিনটি ফ্লাট (মোট ৪৬৫০ স্কয়ার ফুট) পার্কিং সহ এডাব এর নামে বুকিং দেয়া হয়েছে।

এখন বাকী কাজ আমাদের সবার সহযোগিতার উপর নির্ভর করছে। এডাব স্থায়ী অফিস নির্মাণে সবার অংশদারীত্ব নিশ্চিত হউক।

This will close in 90 seconds

Scroll to Top