ADAB – Association of Development Agencies in Bangladesh

‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৫’ উপলক্ষে এডাব এর মতবিনিময় সভা

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫’ উপলক্ষে এডাব এর মতবিনিময় সভা-2
‘প্লাস্টিক দূষণ প্রতিরোধ করুন, পরিবেশ সম্মত বিশ্ব গড়ুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে ২ জুন এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) এবং বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-এর যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এডাব-এর চেয়ারপারসন জনাব আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও এডাব পরিচালক জনাব একেএম জসীম উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডাব-এর কর্মসূচি পরিচালক জনাব কাউসার আলম কনক।
বিশ্ব পরিবেশ দিবস-২০২৫’ উপলক্ষে এডাব এর মতবিনিময় সভা-3
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি,সমূদ্রের উচ্চতা বেড়ে যাওয়া যার ফলে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি,স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি, কৃষি, অর্থনীতি, প্রাণী সম্পদ ও মৎস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। শিল্পের বর্জ্য ফেলে পানি ও মাটি দুষণ করছে। প্লাস্টিক মাটি, পানি দূষণ, জলাবদ্ধতা তৈরী করছে। দূষণের মাইক্রোপ্লাস্টিক ও অন্যান্য কেমিকেল মানুষ ও প্রাণীর শরীরে প্রবেশ করে ক্যান্সার সহ বিভিন্ন জটিল মরণব্যাধীতে আক্রান্ত হচ্ছে।
পরিবেশ রক্ষায় জনসচেতনতার অভাব, কার্যকর আইন প্রয়োগে দুর্বলতা, প্লাস্টিক বিকল্প পণ্যের মূল্য বেশী ও পরিবহণ সহজলভ্য, কোম্পানীগুলোর একক ব্যবহার যোগ্য প্লাস্টিক উৎপাদনে নিয়ম না মানা ইত্যাদি উল্লেখ করেন।
বক্তারা পরিবেশ রক্ষায়, প্লাস্টিক দুষণ বন্ধ, প্লাস্টিক ব্যবহার ও যত্রতত্র প্লাস্টিক ফেলানো রোধ, বৃক্ষরোপনের কাজ নিজ বাসা ও অফিস থেকে শুরু করা এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রম করা ও তাদেরকে এই কাজে সম্পৃক্ত করা; বেশি করে গাছ লাগানো ও গাছ কাটা বন্ধ করা; ছাদ কৃষিকে উৎসাহিত করা; গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বৃদ্ধি; শিল্প প্রতিষ্ঠানসমূহ কর্র্তৃক ভারী বর্জ্য পানিতে না ফেলতে ও ইটিপি প্লান বাস্তবায়নে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ; ভূগর্ভস্ত পানি ব্যবহার কমানো ও কৃষি জমি রক্ষা; প্লাস্টিক রিফিলিং ও পুনর্ব্যবহারের মাধ্যমে আয়বর্ধক উদ্যোগ হাতে নিতে সরকার ও শিল্প প্রতিষ্ঠানকে উৎসাহিত করা; স্থানীয় সরকারের প্লাস্টিক রিইউজ, রিসাইকেল ও রিডিউজ কার্যক্রমে তৎপরতা বৃদ্ধি; প্লাস্টিক দূষণের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে পুরস্কার ভিত্তিক প্রতিযোগিতা আয়োজন ইত্যাদি সুপারিশ করেন।
অন্যান্যদের মধ্যে আলোচক হিসাবে ছিলেন যথাক্রমে ড. নূর মোহাম্মদ তালুকদার, সভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা); জনাব গাউস পিয়ারী, পরিচালক, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাষ্ট; ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, সভাপতি, বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস); জনাব রেজাউল করিম, নির্বাহী পরিচালক, কোষ্ট ফাউন্ডেশন।
প্রোগ্রামের কিছু মিডিয়া কভারেজ:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অভিনন্দন ও শুভকামনা

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দীর্ঘ প্রতীক্ষার পর এডাব সদস্যদের দীর্ঘ দিনের চাওয়া, এডাব এর একটি নিজস্ব স্থায়ী অফিস এর স্বপ্ন এবার পুরণ হতে চলেছে। অবশেষে এডাব এর বর্তমান অফিসের কাছাকাছি মোহাম্মদপুরস্থ শেখেরটেক ২ নং রোড এর শ্যমলী হাউজিং এ ১৯ কাঠার জমির উপর শেয়ার ভিত্তিতে নির্মিতব্য ভবনের দ্বিতীয় তলার তিনটি ফ্লাট (মোট ৪৬৫০ স্কয়ার ফুট) পার্কিং সহ এডাব এর নামে বুকিং দেয়া হয়েছে।

এখন বাকী কাজ আমাদের সবার সহযোগিতার উপর নির্ভর করছে। এডাব স্থায়ী অফিস নির্মাণে সবার অংশদারীত্ব নিশ্চিত হউক।

This will close in 90 seconds

Scroll to Top