ADAB – Association of Development Agencies in Bangladesh

কিশোরগঞ্জে “সুশাসন প্রতিষ্ঠায় বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের ভূমিকা” শীর্ষক সেমিনার

Good-Governance-at-Kishoreganj
গত ২০ জুন, ২০২৩ কিশোরগঞ্জ সদর উপজেলার সম্মেলন কক্ষে “সুশাসন প্রতিষ্ঠায় বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের ভূমিকা” শীর্ষক সেমিনারের আয়োজন করে এডাব কিশোরগঞ্জ জেলা শাখা। সেমিনারে সভাপতিত্ব করেন এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব ইবাদুর রহমান বাদল। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা কিশোরগঞ্জ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ার আরফিন, ভারপ্রাপ্ত সমাজ সেবা অফিসার, সদর উপজেলা কিশোরগঞ্জ ও জনাব মাছুমা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কিশোরগঞ্জ সদর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অভিনন্দন ও শুভকামনা

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দীর্ঘ প্রতীক্ষার পর এডাব সদস্যদের দীর্ঘ দিনের চাওয়া, এডাব এর একটি নিজস্ব স্থায়ী অফিস এর স্বপ্ন এবার পুরণ হতে চলেছে। অবশেষে এডাব এর বর্তমান অফিসের কাছাকাছি মোহাম্মদপুরস্থ শেখেরটেক ২ নং রোড এর শ্যমলী হাউজিং এ ১৯ কাঠার জমির উপর শেয়ার ভিত্তিতে নির্মিতব্য ভবনের দ্বিতীয় তলার তিনটি ফ্লাট (মোট ৪৬৫০ স্কয়ার ফুট) পার্কিং সহ এডাব এর নামে বুকিং দেয়া হয়েছে।

এখন বাকী কাজ আমাদের সবার সহযোগিতার উপর নির্ভর করছে। এডাব স্থায়ী অফিস নির্মাণে সবার অংশদারীত্ব নিশ্চিত হউক।

This will close in 90 seconds

Scroll to Top