ADAB – Association of Development Agencies in Bangladesh

এডাব এর নেতৃবৃন্দের সাথে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক-এর মতবিনিময়

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক-এর সাথে এডাব নেতৃবৃন্দের মতবিনিময়
এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) চেয়ারপারসন জনাব আব্দুল মতিন-এর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল গত জানুয়ারি ২৪, ২০২৩ তারিখে আগারগাঁও, শেরেবাংলা নগরস্থ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক-এর কার্যালয়ে “স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও ব্যবস্থাপনা আইন, ২০২২” সম্পর্কিত এক মতবিনিময় সভায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক জনাব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল এর সমীপে প্রস্তাবিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও ব্যবস্থাপনা আইন, ২০২২-এর কতিপয় বিষয়ে সংশোধন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করেন যা সকল এনজিও-দের অধিকার প্রতিষ্ঠায় সহায়ক হিসাবে ভূমিকা রাখবে।
সভায় এডাব-এর অন্যান্য নেতৃবৃন্দ (বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম, মোঃ রবিউল ইসলাম, একেএম জসীম উদ্দিন ও কোষ্ট ফাউন্ডেশনের এর পরিচালক মোস্তফা কামাল আকন্দ) মাঠপর্যায়ে উক্ত আইন সম্পর্কিত বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা এবং যতটা সম্ভব এনজিও বান্ধব আইন প্রনয়নের ব্যাপারে জোর দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অভিনন্দন ও শুভকামনা

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দীর্ঘ প্রতীক্ষার পর এডাব সদস্যদের দীর্ঘ দিনের চাওয়া, এডাব এর একটি নিজস্ব স্থায়ী অফিস এর স্বপ্ন এবার পুরণ হতে চলেছে। অবশেষে এডাব এর বর্তমান অফিসের কাছাকাছি মোহাম্মদপুরস্থ শেখেরটেক ২ নং রোড এর শ্যমলী হাউজিং এ ১৯ কাঠার জমির উপর শেয়ার ভিত্তিতে নির্মিতব্য ভবনের দ্বিতীয় তলার তিনটি ফ্লাট (মোট ৪৬৫০ স্কয়ার ফুট) পার্কিং সহ এডাব এর নামে বুকিং দেয়া হয়েছে।

এখন বাকী কাজ আমাদের সবার সহযোগিতার উপর নির্ভর করছে। এডাব স্থায়ী অফিস নির্মাণে সবার অংশদারীত্ব নিশ্চিত হউক।

This will close in 90 seconds

Scroll to Top