ADAB – Association of Development Agencies in Bangladesh

ADAB

COVID-19 Awareness

করোনা সংক্রামন রোধে সচেতনতা মূলক পরামর্শ

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতা মূলক তথ্যাবলি:

রোগের লক্ষণ:
  • জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা এর প্রাথমিক লক্ষণ
  • জ্বর দিয়ে ভাইরাসের সংক্রমণ শুরু হয় এরপরে শুকনো কাশি, গায়ে ব্যাথা দেখা দিতে পারে
  • পরবর্তীতে শ্বাসকষ্ট শুরু হতে পারে
  • সাধারণত রোগের উপসর্গগুলো প্রকাশ পেতে গড়ে পাঁচ দিন সময় নেয়; তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড ১৪ দিন পর্যন্ত স্থায়ী থাকে।
corona_awareness_01
কোভিড-১৯ প্রতিরোধে করণীয়:
  • ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন
  • মাস্ক এমনভাবে পরুন যাতে নাক-মুখ সম্পূর্ণ ঢেকে থাকে
  • অপরিস্কার হাত দিয়ে নাক, মুখ, চোখ স্পর্শ করবেন না
  • কিছুক্ষণ পরপর সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ভালভাবে ধুয়ে পরিস্কার রাখুন অথবা অ্যালকোহলযুক্ত হ্যান্ড সেনিটাইজার দিয়ে হাত পরিস্কার করুন
  • যেখানে সেখানে কফ ও থুথু ফেলবেন না
  • হাঁচি বা কাশি দেবার সময় টিস্যু ব্যবহার করুণ অথবা কাপড় বা বাহুর ভাজে নাক-মুখ ঢেকে ফেলুন
  • সবসময় স্পর্শ করতে হয় এমন স্থান যেমন: গেইট বা দরজার হাতল, লিফটের বোতাম, সিড়ির রেলিং ইত্যাদি জীবানু নাশক দ্বারা পরিস্কার করে রাখুন
  • হ্যান্ডসেক বা কোলাকুলি থেকে বিরত থাকুন
  • জনসমাগম স্থল বা ভীর এড়িয়ে চলুন 
  • ঘরের জানালা, ভেন্টিলেটর খোলা রেখে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন
  • আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন এবং আক্রান্ত ব্যক্তি ও তার পরিচর্যার ক্ষেত্রে মাস্ক ব্যবহার করুন
  • রোগীর ব্যবহার্য জিনিসপত্র অন্যরা ব্যবহার করবেন না
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও সরকারের নির্দেশনা মেনে চলুন
corona_awareness_02

আতঙ্কিত হবেন না বরং সচেতন থাকুন। এই রোগের উপসর্গ মনেহলে নিম্ন লিখিত নম্বরে যোগাযোগ করুন:

স্বাস্থ্য বাতায়ন-স্বাস্থ্য অধিদপ্তর: ১৬২৬৩
জাতীয় কল সেন্টার: ৩৩৩ 

জনসচেতনতায়:
এডাব
(এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ)

অভিনন্দন ও শুভকামনা

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দীর্ঘ প্রতীক্ষার পর এডাব সদস্যদের দীর্ঘ দিনের চাওয়া, এডাব এর একটি নিজস্ব স্থায়ী অফিস এর স্বপ্ন এবার পুরণ হতে চলেছে। অবশেষে এডাব এর বর্তমান অফিসের কাছাকাছি মোহাম্মদপুরস্থ শেখেরটেক ২ নং রোড এর শ্যমলী হাউজিং এ ১৯ কাঠার জমির উপর শেয়ার ভিত্তিতে নির্মিতব্য ভবনের দ্বিতীয় তলার তিনটি ফ্লাট (মোট ৪৬৫০ স্কয়ার ফুট) পার্কিং সহ এডাব এর নামে বুকিং দেয়া হয়েছে।

এখন বাকী কাজ আমাদের সবার সহযোগিতার উপর নির্ভর করছে। এডাব স্থায়ী অফিস নির্মাণে সবার অংশদারীত্ব নিশ্চিত হউক।

This will close in 90 seconds

Scroll to Top