ADAB – Association of Development Agencies in Bangladesh

ADAB

District Steering Committee Meetings

Gaibandha-District-Steering-Committee's-Tri-monthly-Meeting-(April-June-2023)
DSC Meeting

Rangpur Division’s District Steering Committee’s Tri-monthly Meetings (April-June 2023)

রংপুর বিভাগ: জেলা কার্যনির্বাহী কমিটির ত্রৈ-মাসিক সভা (এপ্রিল-জুন 2023) গত ১৪ ই মে, ২০২৩,এডাব দিনাজপুর জেলা শাখার ত্রৈমাসিক সভা এম.বি.এস.কে এর মিটিং রুমে অনুষ্ঠিত হয়।

Read More »

অভিনন্দন ও শুভকামনা

অবশেষে এডাব এর বর্তমান অফিসের কাছাকাছি মোহাম্মদপুরস্থ রামচন্দ্রপুর মৌজার ১৭৪৫ ও ১৭৪৬ দাগে অবস্থিত শেখেরটেক ২ নং রোড এর শ্যমলী হাউজিং এ ম্যাক্স ২১ নামীয় একটি ডেভেলপার কোম্পানীর ১৯ কাঠার জমির উপর শেয়ার ভিত্তিতে নির্মিতব্য ভবনের দ্বিতীয় তলার তিনটি ফ্লাট (মোট ৪৬৫০ স্কয়ার ফুট) এডাব এর নামে বুকিং দেয়া হয়েছে। এডাব এর সম্মানীয় চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন বুকিং মূল্যের মোট ৯,০০,০০০.০০ (নয়লক্ষ টাকা) ব্যাক্তিগতভাবে প্রদান করে এ উদ্যোগের শুভ সূচনা করতে সহযোগিতা করেছেন। এখন বাকী কাজ আমাদের সবার সহযোগিতার উপর নির্ভর করছে। আশা করছি এ মাসের মধ্যেই আমরা পার্কিং সহ তিনটি ফ্লাট এর জমির অংশের মূল্য পরিশোধ করে জমি রেজিষ্ট্রি’র কাজ শেষ করতে পারবো। যথাসময়ে পরিকল্পিত ফ্লাট তিনটি নির্মান শেষে অফিসের জন্য ব্যবহার উপযোগী করতে প্রায় ৩ (তিন) কোটি টাকার প্রয়োজন হবে। চট্টগ্রাম জেলাশাখা প্রাথমিক পর্যায়ে ১০ লক্ষ এবং জয়পুরহাট জেলা ৫ লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করার অংগীকার করেছে। অন্যান্য জেলাশাখাও একইভাবে অর্থ সংগ্রহে এগিয়ে এলে এডাব এর স্থায়ী কার্যালয় নির্মানের স্বপ্ন পূরণ হতে সময় লাগবে না। আমরা চাই এডাব স্থায়ী অফিস নির্মাণে সবার অংশদারীত্ব নিশ্চিত হউক।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দীর্ঘ প্রতীক্ষার পর এডাব সদস্যদের দীর্ঘ দিনের চাওয়া, এডাব এর একটি নিজস্ব স্থায়ী অফিস এর স্বপ্ন এবার পুরণ হতে চলেছে।

This will close in 60 seconds

Scroll to Top